ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

কলম্বিয়ায় ৮০ মিটার গভীর খাদে শিক্ষার্থীদের বহনকারী বাস, নিহত ১৭

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:২০:৩১ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

কলম্বিয়ার উত্তরাঞ্চলীয় একটি গ্রামীণ এলাকায় স্কুল শিশুদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। 

রোববার (১৪ ডিসেম্বর) রাতে স্থানীয় গভর্নর এ তথ্য জানিয়েছেন বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়।

এতে বলা হয়, উত্তর কলম্বিয়ার একটি গ্রামীণ এলাকায় স্কুল শিক্ষার্থীদের বহনকারী একটি বাস রাস্তা থেকে পাহাড়ের খাদে পড়ে এই হতাতের ঘটনা ঘটে। 
 
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এল চিসপেরো এলাকার রেমেডিওস এবং জারাগোজার সংযোগকারী একটি সড়কে রোববার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। 
 
প্রাথমিক তদন্তে দেখা গেছে, ৪৫ জন যাত্রী বহনকারী বাসটি প্রায় ৮০ মিটার গভীর খাদে পড়ে যায়। নিহতদের মধ্যে বাস চালকও আছেন। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীরাই এই সফরের আয়োজন করেছিল। 
 
রোববার দিনের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে অ্যান্টিওকুইয়ার গভর্নর আন্দ্রেস জুলিয়ান বলেন, বাসটি ক্যারিবিয়ান শহর টোলু থেকে মেদেলিনের দিকে যাচ্ছিল। শিক্ষা সফরের অংশ হিসেবে অ্যান্টিওকুইনো হাইস্কুলের শিক্ষার্থীর সমুদ্রে ভ্রমণে গিয়েছিল। 
 
তিনি আরও বলেন, বার্ষিক পরীক্ষা শেষে উদ্‌যাপনের অংশ হিসেবে সমুদ্রসৈকতে শিক্ষা সফরে গিয়েছিল শিক্ষার্থীরা। 
 
ডিসেম্বরের এই সময়ে পুরো কমিউনিটির জন্য এটি অত্যন্ত হৃদয়বিদারক খবর বলে মন্তব্য করেন তিনি।  
আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কলম্বিয়ায় ৮০ মিটার গভীর খাদে শিক্ষার্থীদের বহনকারী বাস, নিহত ১৭

আপডেট সময় : ০৫:২০:৩১ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫