ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটিতে বন্দুকধারীর গুলিতে নিহত ২

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে ব্রাউন ইউনিভার্সিটির ক্যাম্পাসে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আটজন।

স্থানীয় সময় শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে পরীক্ষা চলার সময় এই গোলাগুলির ঘটনা ঘটেছে বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়।

রোড আইল্যান্ডের প্রভিডেন্স শহরের মেয়র ব্রেট স্মাইলি হতাহতের খবর নিশ্চিত করেছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তি এখনও পলাতক। তাকে কালো পোশাক পরা একজন পুরুষ হিসেবে বর্ণনা করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অস্ত্র উদ্ধার করা যায়নি।

এক সংবাদ সম্মেলনে স্মাইলি বলেন, ‘স্থানীয় সময় বিকেল ৪টা ৫ মিনিটে জরুরি সেবা ৯১১ নম্বরে কল পাওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গুলিবর্ষণের বিষয়টি জানতে পারে।’

তিনি আরও বলেন, ‘আজ বিকেলে দুইজন মারা গেছেন এবং আরও আটজন রোড আইল্যান্ড হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি আছেন, তবে তাদের অবস্থা স্থিতিশীল।’

বিকেল ৪টা ২২ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি জরুরি বার্তা জারি করে। তারা জানায় বারুস এবং হোলে ইঞ্জিনিয়ারিং ও ফিজিক্স ভবনের কাছে সক্রিয় বন্দুকধারী রয়েছে। শিক্ষার্থীদের দরজা বন্ধ, ফোন সাইলেন্ট এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লুকিয়ে থাকতে বলা হয়।

তবে পুলিশ ওই ভবনে গিয়ে কোনো বন্দুকধারীকে পায়নি। হামলাকারী সেখানে কিভাবে প্রবেশ করেছে আবার বেরিয়ে গেছে তারা সেটি এখনো নিরুপণ করতে পারেনি।

হামলার কিছুক্ষণ পর অনলাইনে একটি খবর ছড়িয়ে পড়ে হামলাকারীকে আটক করা হয়েছে। তবে পুলিশ বিষয়টি নিশ্চিত করেনি। ফলে এ নিয়ে দুই রকমের খবর পাওয়া যায়।

এ ছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রথমে বন্দুকধারীকে আটকের তথ্য জানালেও; পরবর্তীতে সেখান থেকে সরে আসেন।

এক লিখিত বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ক্রিস্টিনা প্যাক্সটন বলেন, ‘এটি এমন একটি দিন, যা আমরা কখনোই আমাদের কমিউনিটির জন্য কামনা করিনি। এটি আমাদের সবার জন্য গভীরভাবে হৃদয়বিদারক।’

তিনি ক্যাম্পাসের সবাইকে সতর্ক থাকতে এবং লকডাউন নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটিতে বন্দুকধারীর গুলিতে নিহত ২

আপডেট সময় : ০৪:৪৯:১৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫