ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে আর্জেন্টিনার ৬ কোচ, মেসির প্রদেশেই ৫ জন

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:১৪:০৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

‘গ্রেটেস্ট শো অন আর্থ’ ফুটবল বিশ্বকাপের আর বেশি সময় বাকি নেই। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় এই বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৪৮টি দল। টুর্নামেন্টটির জন্য এরই মধ্যে ৪২টি দল নিশ্চিত হয়েছে। বাকি ৬টি দলের নামও জানা যাবে আগামী মার্চে প্লে–অফের পর।  

সম্প্রতি এই ৪২টি দলের মধ্যে আর্জেন্টিনায় জন্ম নেওয়া কোচদের নাম ও তাদের জন্মস্থান নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’। ৪২টি দলের মধ্যে ৬টি দলের কোচই আর্জেন্টাইন। এই ছয় কোচের মধ্যে আবার পাঁচজনের জন্মই একই প্রদেশে।

পাঁচ কোচের সেই প্রদেশ হলো আর্জেন্টিনার সান্তা ফে। এই প্রদেশের রোজারিওতেই জন্মগ্রহণ করেছেন মেসি। প্রদেশটিতে জন্ম নেওয়া পাঁচজন কোচ হলেন—উরুগুয়ে কোচ মার্সেলো বিয়েলসা, ইকুয়েডরের কোচ সেবাস্তিয়ান বেকাচ্চেচে, প্যারাগুয়ের কোচ গুস্তাভো আলভারো, যুক্তরাষ্ট্রের কোচ মরিসিও পচেত্তিনো ও আর্জেন্টিনার কোচ স্কালোনি।  সান্তা ফে প্রদেশের বাইরে আর্জেন্টিনায় জন্ম নেওয়া অন্যজন হলেন কলম্বিয়ার কোচ নেস্তর লরেঞ্জো।

সান্তা ফে আর্জেন্টিনার ১ লাখ ৩৩ হাজার বর্গকিলোমিটারের একটি প্রদেশ। যেটি আয়তনে ইতালির অর্ধেকের কম। প্রদেশটির ৫ কোচের মধ্যে ২ জনই মেসির শহর রোজারিওর। এর মধ্যে আছেন—‘ম্যাডম্যান’খ্যাত বিয়েলসা ও বেকাচ্চেচে। প্যারাগুয়ের কোচ গুস্তাভোর জন্ম সান্তা ফের রাফায়েলা শহরে। পচেত্তিনোর জন্ম একই প্রদেশের মার্ফি শহরে। আর আর্জেন্টিনাকে ২০২২ বিশ্বকাপের শিরোপা এনে দেওয়া স্কালোনির জন্ম পুহাতো শহরে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের বিপক্ষে ‘লজ্জার রেকর্ড’ থেকে বাংলাদেশের মুক্তি

বিশ্বকাপে আর্জেন্টিনার ৬ কোচ, মেসির প্রদেশেই ৫ জন

আপডেট সময় : ০৪:১৪:০৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫