ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আসনের লোভ দেখিয়ে বিএনপি-জামায়াত আমাদের কিনতে চেয়েছিল: পাটওয়ারী

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৩৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

কিছু আসনের লোভ দেখিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামী জুলাই বিপ্লবীদের কিনতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। কিন্তু তারা কেউ বিক্রি হননি বলে দাবি করেন তিনি।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীতে জাতীয় যুব শক্তির জাতীয় প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘জামায়াতে ইসলামী ও বিএনপি গণ-অভ্যুত্থানের নেতাদের আসনের লোভ দেখিয়ে কিনতে চেয়েছিল। আমরা বলেছিলাম, নব্বইয়ের ছাত্রনেতারা বিক্রি হয়েছে, চব্বিশের কোনো ছাত্রনেতা ইনশাল্লাহ বিক্রি হবে না। আমরা কোনো শহীদের রক্তের সাথে বেঈমানি করার জন্য পলিটিকসে নামি নাই। আমরা কোনো চেতনা ব্যবসা করতে চাই না।’

বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, দেশের রাজনীতিতে ‘চেতনার ব্যবসায়ীরা’ নতুন রূপে আবির্ভূত হয়েছে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করেছিল। এখন নতুন চেতনার ব্যবসাদার হাজির হয়েছে আমাদের সামনে। আমরা তাদের উদ্দেশ্য বলবো, বাংলাদেশে চেতনা দিয়ে পলিটিকস হয় না।

এ সময় তিনি জামায়াতে ইসলামীরও কড়া সমালোচনা করেন। তিনি বলেন, আরেকটা নতুন দলের এখন পাখনা গজাইছে-জামায়াত ইসলামী। গণ-অভ্যুত্থানের এখন নতুন চেতনার কথা বলে তারা নতুন ধর্ম ব্যবসা করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে।

জামায়াতের উদ্দেশে তিনি বলেন, যদি রাজনীতি করতে চান, সোজা পথে আসুন। তাদের মিষ্টি মিষ্টি কথার আড়ালে কী আছে, সেটা তো আল্লাহ জানে।…পাকিস্তানেও এ ধরনের জামায়াতে ইসলামীর একটি পাখা গজায়ছিল। একটি আসনও তারা পায়নি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

আসনের লোভ দেখিয়ে বিএনপি-জামায়াত আমাদের কিনতে চেয়েছিল: পাটওয়ারী

আপডেট সময় : ১২:৩৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫