ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ভারতকে আবারও ট্রাম্পের হুমকি

ভারতের ওপর বেজায় চটে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ভারতের ওপর কৃষি আমদানির ওপর, বিশেষ করে ভারত থেকে চাল আমদানির ওপর নতুন শুল্ক আরোপের কথা বিবেচনা করছেন বলে জানিয়েছেন ট্রাম্প।  

সোমবার (৮ ডিসেম্বর) হোয়াইট হাউসে এক বৈঠক চলাকালীন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে ট্রাম্প প্রশ্ন করেন, ভারতকে এই দেশে চাল আমদানি করার অনুমতি কেন দেওয়া হয়?

তাদের শুল্ক দিতে হয়। তাদের ক্ষেত্রে কি কোনো ছাড় আছে? জবাবে স্কট বেসেন্ট জানান, ভারতের চালের ক্ষেত্রে আমদানি শুল্কে কোনো ছাড় নেই। খবর এনডিটিভির।

ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনা অব্যাহত আছে। এরপর ট্রাম্প বলেন, ভারত এভাবে যুক্তরাষ্ট্রে চাল আমদানি করতে পারে না।

প্রসঙ্গত, সম্প্রতি ভারতের সঙ্গে শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটেছে। ভারতের বিভিন্ন জায়গায় ট্রাম্পের ছবি ও কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে। সেই ট্রাম্পের নামে আবার হায়দরাবাদে সড়কের নামকরণ করা নিয়েও আলোচনা তুঙ্গে।

ট্রাম্প প্রায়শই দাবি করে আসছেন যে তিনি অন্তত ৭-৮টা যুদ্ধ থামিয়েছেন। তার মধ্যে অন্যতম হলো ভারত-পাকিস্তান যুদ্ধ। এবং তাতে নাকি তিনি বাণিজ্যকে হাতিয়ার করেছেন। তবে সেই বাণিজ্য চুক্তি আজও সম্পন্ন হয়নি।

উল্লেখ্য, এরইমধ্যে ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। যদিও দুই পক্ষের আলোচনার ভিত্তিতে সেই শুল্ক হার কমানো হতে পারে বলে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে গণমাধ্যম। তবে তার আগেই নতুন করে শুল্কারোপের হুমকি দিলেন ট্রাম্প।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতকে আবারও ট্রাম্পের হুমকি

আপডেট সময় : ০৭:৫১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫