ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীদের কেন্দ্রীয় ব্যাংকের ৪ নির্দেশনা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৪৭:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীদের ঋণখেলাপি সংক্রান্ত সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য দ্রুত প্রস্তুত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ জন্য সম্ভাব্য প্রার্থী ঋণগ্রহীতার জাতীয় পরিচয়পত্র, টিআইএনসহ পরিচিতিমূলক তথ্য এখনই হালনাগাদ করতে বলা হয়েছে। নির্বাচনকালীন ঋণতথ্য ভাণ্ডার যেন আরও যথার্থ, নির্ভরযোগ্য এবং মানসম্মত হয় সে বিষয়ে ব্যাংকগুলোকে এখন থেকেই নজর দিতে বলা হয়েছে।

চার নির্দেশনার মধ্যে রয়েছে– প্রথমত, বাংলাদেশ ব্যাংকের ঋণ শ্রেণীকরণ নীতিমালা ও পরিদর্শনের ভিত্তিতে দেওয়া নির্দেশনা অনুযায়ী সঠিক শ্রেণিমানে রিপোর্ট করতে হবে।

এ ছাড়া সিআইবি ডেটাবেজে ব্যাংকগুলোর সব ঋণের তথ্য রিপোর্টিং নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে কারও ‘আনরিপোর্টেড’ বা গোপন ঋণ থাকলে তা সিআইবি ডেটাবেজে থাকতে হবে।

দ্বিতীয়ত, ক্রেডিট কার্ডের নন-ট্রানজেকশনাল ফি অপরিশোধিত থাকলে গ্রাহককে খেলাপি করা যাবে না। ক্রেডিট কার্ডে লেনদেন-সংক্রান্ত দায় না থাকা সত্ত্বেও শুধু অপরিশোধিত নন-ট্রানজেকশনাল ফির কারণে সিআইবিতে কেউ খেলাপি থাকলে শ্রেণিমান সংশোধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

তৃতীয়ত, সিআইবি ডেটাবেজে ঋণগ্রহীতাসহ সংশ্লিষ্ট সব ব্যক্তি বা প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদ করার বিষয়ে জরুরি ভিত্তিতে উদ্যোগ নিতে হবে। এ ছাড়া সব স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের তথ্য যথাযথভাবে সিআইবি ডেটাবেজে রিপোর্ট করতে হবে।

চতুর্থত, খেলাপি ঋণের কারণে মহামান্য হাইকোর্টে ঋণগ্রহীতার দায়ের করা সিআইবি-সংশ্লিষ্ট মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আইনজীবী নিয়োগসহ যথাযথ ব্যবস্থা নিতে হবে। আর যে সব মামলা মেয়াদোত্তীর্ণ হয়েছে এবং ইতোমধ্যে খারিজ হয়েছে, সে বিষয়ে জরুরি ভিত্তিতে সিআইবিকে অবহিত করতে হবে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীদের কেন্দ্রীয় ব্যাংকের ৪ নির্দেশনা

আপডেট সময় : ১১:৪৭:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫