ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ঢাকায় শুরু ৮ দিনব্যাপী এসএমই পণ্য মেলা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:১১:১৭ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

আট দিনব্যাপী এসএমই পণ্য মেলা-২০২৫ আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে উদ্বোধন করা হয়েছে। মেলায় নারী উদ্যোক্তাদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ করা গেছে।

রোববার (৮ ডিসেম্বর) সকালে ‘এসএমই শক্তি, দেশের অগ্রগতি’ স্লোগানে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই মেলার পর্দা উঠেছে।

এই মেলায় মোট সাড়ে ৩০০টি স্টল রয়েছে, যার প্রায় ৬০ শতাংশ নারী উদ্যোক্তাদের দখলে। উদ্বোধনী অনুষ্ঠানে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের চেয়ারপারসন মো. মুসফিকুর রহমান বলেন, ‘দেশের ৯৯ শতাংশ শিল্প কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের অন্তর্ভুক্ত। স্বল্প পুঁজিতে সর্বাধিক কর্মসংস্থানও আসে এই খাত থেকে, আর এই মেলা উদ্যোক্তাদের পণ্য সরাসরি ক্রেতার কাছে পৌঁছানোর একটি কার্যকর সেতুবন্ধ।’

মেলায় সবচেয়ে বেশি স্টল রয়েছে তৈরি পোশাক শিল্পের— ৭৪টি। এ ছাড়া হস্তশিল্প ৫৪, চামড়া-পাদুকা ৪০, পাটজাত পণ্য ৩৫, প্রক্রিয়াজাত খাদ্য ২৮, শতরঞ্জি-বাঁশ-বেত ১৫, জুয়েলারি ৯, প্রসাধনী ৭ এবং আইটি সেবাখাতের ৫টি স্টল বসেছে। উদ্যোক্তাদের সহায়তায় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং শিল্প মন্ত্রণালয়ের বিভিন্ন দফতরও পৃথক স্টল দিয়েছে; যাতে ঋণ, প্রশিক্ষণ ও সনদসহ প্রয়োজনীয় সেবা এক জায়গায় পাওয়া যায়।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীরা মেলা ঘুরে দেখতে পারবেন। প্রবেশ রাখা হয়েছে সম্পূর্ণ ফ্রি। আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত এই আয়োজন চলবে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকায় শুরু ৮ দিনব্যাপী এসএমই পণ্য মেলা

আপডেট সময় : ০৭:১১:১৭ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫