ঢাকা ০৬:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে প্রতারণা করছে একটি দল: সালাহউদ্দিন

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:২২:০৬ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে

বিএনপি দেশের মানুষের কাছে সমর্থন চাইছে, ভোট চাইছে উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘জনগণ আমাদের কাছে কী চায়, তা তো আমাদের দিতে হবে। আমরা তো কেবল ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করতে চাই না। আমরা চাই জনগণের কল্যাণ, অর্থনৈতিক মুক্তি। আমাদের সুষ্ঠু পরিকল্পনা কী আছে, সেটা জনগণের সামনে রাখা।’

সোমবার (৭ ডিসেম্বর) খামারবাড়ি কৃষিবিদ ইনিস্টিটিউট মিলনায়তনে ‘বাংলাদেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি ছাত্রদলের নেতাকর্মীদের বিএনপি ক্ষমতায় গেলে কী কী করবে তা সহজ ভাষায় সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‘যারা বিনা কষ্টে জান্নাতে যেতে চায়; তাদের আগে জানা দরকার বাসস্টেশন কোথায়? জনগণ এগুলো বোঝে। যারা ধর্ম ব্যবসায়ী আছেন তারা কেবল বলছে, এই মার্কায় ভোট দিলে জান্নাত। কিন্তু ইহকালে কীভাবে চলবে; এর কোনো বক্তব্য নাই। যেই দলের কোনো নীতি-আদর্শ নেই, কোনো পরিকল্পনা নেই; শুধুমাত্র ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণা করছে। তাদের মুখোশ উন্মোচিত হয়েছে।’

বাংলাদেশ মানেই বিএনপি, গণতন্ত্রের অপর নাম বিএনপি মন্তব্য করে তিনি বলেন, ‘স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা তৎকালীন মেজর জিয়াউর রহমান। ১৯৭৫ সালে সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে তিনি গণতন্ত্র পুনরুদ্ধার করেন। পরে চতুর্থ সংশোধনী বাতিল করে পঞ্চম সংশোধনীর মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন ১৯৭৯ সালে। দেশি-বিদেশি ষড়যন্ত্রে তিনি শাহাদাত বরণ করেছেন। এরপর শুরু হলো বেগম খালেদা জিয়ার রাজনীতিতে আগমন, ১৯৯০ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিজয়, ১৯৯১ সালে সংসদীয় পদ্ধতি চালু, ১৯৯৬ সালে জনগণের দাবিতে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালীকরণ— এগুলো বিএনপির অবদান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে প্রতারণা করছে একটি দল: সালাহউদ্দিন

আপডেট সময় : ০৪:২২:০৬ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫