ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

শিল্পকলায় ‘সিরাজ উদ দৌলা’ মঞ্চায়িত হবে আজ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৪১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আজ মঞ্চায়িত হবে ‘সিরাজ উদ দৌলা’। আজ (সোমবার) সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নেত্রকোনার ‘প্রত্যয় বাংলাদেশ যাত্রাদল’ মঞ্চস্থ করবে ‘সিরাজ উদ দৌলা’ পালা।

পালাকার হিসেবে রয়েছেন শচীন সেনগুপ্ত এবং পরিচালনা করবেন জুয়েল রানা।

সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিবন্ধন প্রক্রিয়ায় অংশ নিয়ে আসা যাত্রা দলগুলো এ প্রদর্শনীতে অংশগ্রহণ করছে।

প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় এ যাত্রাপালা শুরু হয়। গত ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে বিজয়ের মাসজুড়ে এ প্রদর্শনী চলবে।

রোববার একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হয় যাত্রাপালা ‘আলোমতি প্রেমকুমার’। এটির পালাকার ছিলেন জসিমউদ্দিন এবং পরিচালনা করেন সুমি আক্তার।

যাত্রাপালাটি মঞ্চায়ন করে ভেলানগর নরসিংদীর যাত্রাদল ‘নিউ সুমি অপেরা’। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাসেদ মিয়া, আলম মেম্বার, আব্দুল্লা মামুন, রিটন সরকার, হারুন মিয়া, বিমল চন্দ্র মন্ডল, ফারুক মেম্বার, জাকির হোসেন, আনিছুর রহমান, আবু রায়হান, রহিম, আপন, কুদ্দস মিয়া, জীবন, লিটন, শাহাবুদ্দিন, শাহিনুর আক্তার লক্ষ্মী, শিউলী বেগম, সুমি আক্তার, শিউলী বেগম ও লাকি আক্তার প্রমুখ। নেপথ্য কলা-কুশলী হিসেবে ছিলেন শাকায়ত হোসেন সাগর, আতাউর রহমান আশরাফুর ইসলাম প্রমুখ।

মাসব্যাপী এই যাত্রাপালা প্রদর্শনীতে নিবন্ধিত ৩৬টি যাত্রাদল ৩৬টি যাত্রাপালা এবং মহান বিজয় দিবসে বাংলাদেশ শিল্পকলা একাডেমি রেপার্টরি যাত্রাদলের বিশেষ যাত্রাপালা ‘জেনারেল ওসমানী’সহ ৩৭টি যাত্রাপালা মঞ্চায়িত হবে।

প্রদর্শনীর টিকেটের মূল্য রাখা হয়েছে ১০০ টাকা। টিকেট বিক্রি হতে প্রাপ্ত অর্থ সংশ্লিষ্ট যাত্রাদলকে দেওয়া হবে।

এছাড়াও প্রতিদিন বিকেল ৫টা থেকে জাতীয় নাট্যশালার উন্মুক্ত প্রাঙ্গণে থাকছে দেশাত্মবোধক যাত্রাগানের কনসার্ট।

উল্লেখ্য, প্রতিদিনের প্রদর্শিত যাত্রাপালাগুলো জুরি বোর্ডের বিচারকদের মাধ্যমে মূল্যায়ন করা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শিল্পকলায় ‘সিরাজ উদ দৌলা’ মঞ্চায়িত হবে আজ

আপডেট সময় : ১০:৪১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫