ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

তুরস্কে লরির সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ৭

তুরস্কের দক্ষিণাঞ্চলে মহাসড়কে একটি বাসের সঙ্গে লরির সংঘর্ষে সাতজন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন।

শনিবার (৬ ডিসেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় গভর্নরের দপ্তরের বরাতে ইস্তাম্বুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে জানায়, ঘটনাটি শনিবার ভোরে আদানা-গাজিয়ানটেপ মহাসড়কে ঘটেছে। বাসটি লরিটিকে ধাক্কা দেওয়ার পর টায়ার ফেটে যায়।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বাসটির সামনের ডান পাশ সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। যেখানে এটি লরির পেছনে ধাক্কা দেয়। দুর্ঘটনাটি গাজিয়ানটেপ শহরের প্রায় ৯০ কিলোমিটার(৫৫ মাইল) পশ্চিমে ঘটেছে।

গভর্নরের দপ্তরের উদ্ধৃতি দিয়ে আনাদোলু জানায়, নিহত ও আহতরা সবাই বাসের যাত্রী ছিলেন এবং তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

লরি চালক দুর্ঘটনায় বেঁচে গেছেন। তাকে আটক করা হয়েছে এবং পুলিশ সড়কটিতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ করে দিয়েছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

তুরস্কে লরির সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ৭

আপডেট সময় : ০৫:৪৯:২২ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫