ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রকে ধর্মের ভিত্তিতে বিভক্তের ধারণায় বিশ্বাস করি না: ফখরুল

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৩৯:০৮ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের মানুষ ধর্মভীরু। আমরা অবশ্যই ধর্ম মানি, ধর্ম পালন করি। কিন্তু রাষ্ট্র বা সমাজকে ধর্মের ভিত্তিতে বিভক্ত করার কোনো ধারণায় আমরা বিশ্বাস করি না।

রোববার (৭ নভেম্বর) রাজধানীর খামারবাড়িতে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশ সব ধর্মের মানুষের সমান অধিকার ও সহাবস্থানের রাষ্ট্র—১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মূল ভিত্তিও ছিল সবার বাংলাদেশ। সব অপপ্রয়াসকে পরাজিত করে দেশকে এগিয়ে নিতে হবে বিএনপিকেই।

তারেক রহমান নতুন বাংলাদেশে দেড় বছরে এক কোটি লোকের কাজের সংস্থান করে দেওয়ার ঘোষণা দিয়েছেন জানিয়ে মির্জা ফখরুল বলেন, দেশ গড়ার কর্মসূচির এ পরিকল্পনা প্রমাণ করছে বিএনপি একটি অ্যাডভান্সড পলিটিক্যাল পার্টি। বর্তমানে বিএনপিকে নেগেটিভ পলিটিক্যাল পার্টি হিসেবে দেখানোর একটি প্রবণতা দেখা দিয়েছে, যা ভেঙে ফেলতে হবে। বিএনপি সবসময়ই পথ, জানালা খুলে দিয়েছে।

ছাত্রদলকে উদ্দেশ করে তিনি বলেন, বিএনপির যে ৩১ দফা কর্মসূচি আছে, সেটি তোমরা সেইভাবে গ্রামে পৌঁছে দিতে পারোনি। আমি গ্রামে গেলে তার প্রতিফলন দেখি না।

‘শিক্ষাপ্রতিষ্ঠানে তোমাদের উপস্থিতি বাড়াতে হবে। ছাত্রদলের সক্রিয়তার ঘাটতির কারণেই বিগত নির্বাচনগুলোতে আমরা ভালো করতে পারিনি। এ ক্ষেত্রগুলোতে তোমাদের আরও জোরালো ভূমিকা রাখতে হবে,’ যোগ করেন তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

রাষ্ট্রকে ধর্মের ভিত্তিতে বিভক্তের ধারণায় বিশ্বাস করি না: ফখরুল

আপডেট সময় : ১২:৩৯:০৮ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫