ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১১৪ জুলাই ‎শহীদের মরদেহ উত্তোলন শুরু আজ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৫২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানে অজ্ঞাতনামা ১১৪ জন শহীদের পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহে তাদের মরদেহ উত্তোলন করা শুরু হবে। মরদেহগুলো উত্তোলনের পর ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা নিয়ে আবার যথাযথ প্রক্রিয়ায় দাফন করা হবে।

‎রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর রায়েরবাজার কবরস্থান থেকে মরদেহগুলো উত্তোলন করবে সিআইডি।

এরআগে, ‎শনিবার (৬ ডিসেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেন।

‎তিনি বলেন, ‘রোববার সকাল থেকে রায়েরবাজার কবরস্থানে অজ্ঞাতনামা শহীদদের মরদেহ উত্তোলনের কাজ শুরু করবে সিআইডি। শহীদদের মরদেহ উত্তোলনের আগে রায়েরবাজার স্মৃতিসৌধ–সংলগ্ন কবরস্থানে এ নিয়ে ব্রিফিং করবেন সিআইডির প্রধান মো. ছিবগাত উল্লাহ।’

তিনি আরও বলেন, ‘ব্রিফিংয়ে উপস্থিত থাকবেন ফরেনসিক বিশেষজ্ঞ লুয়িস ফনডিব্রাইডার, ফরেনসিক অ্যানথ্রোপোলজিস্ট ও ফরেনসিক কনসালট্যান্ট।’

এদিকে, রায়েরবাজার কবরস্থানে জুলাই আন্দোলনে অজ্ঞাতনামা শহীদদের মরদেহ উদ্ধারে কবরস্থান এলাকায় তাঁবু স্থাপন করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

১১৪ জুলাই ‎শহীদের মরদেহ উত্তোলন শুরু আজ

আপডেট সময় : ১০:৫২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫