ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ভোটের তারিখ পর্যালোচনায় আজ বৈঠকে বসবে ইসি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৪৯:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময়সূচি এবং ভোটের আগে পরে যত কাজ তা পর্যালোচনা করতে আজ রোববার (৭ ডিসেম্বর) কমিশন বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সকাল সাড়ে ১০টায় ইসিতে এ সভা হবে। এ সভায় চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত থাকবেন।

ইসি সূত্র জানায়, আজ কমিশন সভায় সংসদ ভোট ও গণভোটের জন্য সময় ও বুথ বাড়ানো, তফসিল ঘোষণা, বাজেট, মনোনয়নপত্র জমা, বাছাই, প্রত্যাহারের শেষ সময় ও ভোটের তারিখ নিয়ে পর্যালোচনা হবে এ সভায়। ভোটের কাজের সার্বিক বিষয়ে অগ্রগতির পাশাপাশি পোস্টাল ভোটিং-এর ব্যালট পেপার আনা-নেওয়ার সময়ও চূড়ান্ত হবে এ সভায়।

ইসি সূত্র আরও জানায়, ভোটের সকল প্রস্তুতি আমাদের শেষ। আইনশৃঙ্খলা বাহিনী ও আন্তঃমন্ত্রণালয়ের সঙ্গেও চূড়ান্ত বৈঠক শেষ হয়েছে। এখন ভিন্ন পরিস্থিতি বজায় থাকায় আগে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে এরপর প্রথা অনুযায়ী রাষ্ট্রপতির কাছে ভোটের সার্বিক দিকে তুলে ধরতে ১০ ডিসেম্বর সাক্ষাৎ করতে যাবে নির্বাচন কমিশন। এরপরে তফসিল ঘোষণা করা হবে।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, রোববারের কমিশন সভায় তফসিলের সময়সূচি নিয়ে সিদ্ধান্ত হবে। এরপর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তফসিল চূড়ান্ত করা হবে।

তিনি আরও বলেন, তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কারা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার হচ্ছে তাও প্রজ্ঞাপন আকারে জানিয়ে দেওয়া হবে।

নির্বাচন কমিশনের দশম এ সভায় তফসিলসহ দশটি বিষয় সভার আলোচ্যসূচিতে রয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য তফসিলের আগের ও পরের কার্যক্রমসমূহ, গণভোট আয়োজনসহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতির সর্বশেষ অবস্থা, মাঠ পর্যায়ে সর্বোচ্চ যোগাযোগ, মতবিনিময় ও সমন্বয় সংক্রান্ত বিষয় ইত্যাদি।

সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহে তফসিল ঘোষণা করে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজন করবে সাংবিধানিক এ সংস্থাটি।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোটের তারিখ পর্যালোচনায় আজ বৈঠকে বসবে ইসি

আপডেট সময় : ১০:৪৯:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫