ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

পাকিস্তানের হামলায় আফগানিস্তানে নিহত ৪

পাকিস্তান-আফগান সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলিতে আফগানিস্তানের বোলদাক বিভাগে চারজন নিহত হয়েছেন। 

তারা বেসামরিক সাধারণ নাগরিক ছিলেন বলে জানিয়েছে কাবুল। শুক্রবার ( ৫ ডিসেম্বর) রাতে দুই দেশের সীমান্ত গুলি ও কামানের গোলার শব্দে কেঁপে ওঠে।

স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে গোলাগুলি শুরু হয়ে প্রায় দুই ঘণ্টা পর থামে। খবর এএফপির।

গত অক্টোবর থেকেই উত্তপ্ত হয়ে আছে পাক-আফগান সীমান্ত। ওই মাসে ব্যাপক সংঘর্ষে দুই শতাধিক মানুষ নিহত হন। পরে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় সংঘাত থামে।

দুইদিন আগে সৌদি আরবে আবারও শান্তি আলোচনায় বসে দুই দেশ। কিন্তু এতে কোনো ব্রেকথ্রু পাওয়া যায়নি। এরপরই গতকাল রাতে আবারও গোলাগুলির ঘটনা ঘটল।

কান্দাহার প্রদেশের বোলদাক বিভাগের গভর্নর চারজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার রাতে কোন দেশ আগে গুলি করেছে সেটি এখনো নিশ্চিত নয়। তবে প্রথম গুলির জন্য দুই দেশই একে-অপরকে দোষারোপ করেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশারফ জাইদি দাবি করেছেন, চামান সীমান্তে বিনা উস্কানিতে প্রথমে গুলি করেছে আফগান সেনারা।

আফগানিস্তানের কান্দাহারের তথ্য বিভাগের প্রধান আলী মোহাম্মদ হাকমাল বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, পাকিস্তানি সেনারা হালকা ও ভারী কামান দিয়ে হামলা চালিয়েছে।

কামানের গোলা বেসামরিক মানুষের বাড়িতে আঘাত হেনেছে। দুই পক্ষই সংঘর্ষ থামাতে সম্মত হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের হামলায় আফগানিস্তানে নিহত ৪

আপডেট সময় : ০৫:৪৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫