ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

অসীম মুনির মানসিক ভারসাম্যহীন: ইমরান খান

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি হিসেবে অভিহিত করেছেন দেশটির কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

ইমরানের সঙ্গে তার বোন ড. উজমা খান মঙ্গলবার রাওয়ালপিন্ডিার আদিয়ালা জেলে দেখা করেন। সেখানে সেনাপ্রধানকে নিয়ে কথাবার্তা হয় তাদের মধ্যে।

তার এ বক্তব্য বুধবার (৩ ডিসেম্বর) মাইক্রো ব্লগিং সাইট এক্সে প্রকাশ করা হয়। এতে ইমরান অভিযোগ করেছেন, অসীম মুনিরের নীতি পাকিস্তানের জন্য ধ্বংসাত্মক।

এছাড়া আফগানিস্তানের সঙ্গে ইচ্ছাকৃতভাবে অসীম উত্তেজনা বৃদ্ধি করছে বলেও অভিযোগ করেন তিনি।

সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, অসীম মুনিরের নীতি পাকিস্তানের জন্য ধ্বংসাত্মক। তার এসব নীতির কারণে সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। যা আমাকে বেশ উদ্বিগ্ন করে।

পাকিস্তানকে নিয়ে অসীম মুনিরের কোনো চিন্তা নেই। শুধুমাত্র পশ্চিমা শক্তিদের খুশি করতে তিনি এগুলো করছেন। তিনি ইচ্ছাকৃতভাবে আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা সৃষ্টি করেছেন। যেন আন্তর্জাতিক অঙ্গনে তাকে মুজাহিদ হিসেবে দেখা হয়।

ইমরান খান আরও বলেন, মুনির প্রথমে আফগানদের হুমকি দিয়েছেন। তারপর পাকিস্তান থেকে আফগান শরণার্থীদের বের করে দিয়েছেন এবং ড্রোন হামলা চালিয়েছেন। যার পরিণতি হিসেবে এখন সন্ত্রাসবাদের উস্ফলন দেখা যাচ্ছে।

অসীম মুনিরকে মানসিক ভারসাম্যহীন হিসেবে অভিহিত করে বিশ্বকাপজয়ী ক্রিকেটার থেকে প্রধানমন্ত্রী হওয়া ইমরান বলেছেন, নৈতিকতার দেউলিয়াত্ব পাকিস্তানের সংবিধান এবং আইনকে পুরোপুরি ধসিয়ে দিয়েছে।

ফিল্ড মার্শাল অসীম মুনিরের নির্দেশে তাকে ও তার স্ত্রীকে কারাগারে পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছেন ইমরান।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অসীম মুনির মানসিক ভারসাম্যহীন: ইমরান খান

আপডেট সময় : ০৫:৫০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫