ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এভারকেয়ার হাসপাতালের দুই খোলা মাঠে ওঠানামা করবে হেলিকপ্টার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫২:২১ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের দুটি খোলা মাঠে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে অবতরণ ও উড্ডয়ন করবে। এটি বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)-এর প্রটোকলের আওতায় পরিচালিত হবে।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়।

সেখানে বলা হয়েছে, বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নিরাপত্তা প্রটোকল অনুযায়ী, আগামীকাল ৪ ডিসেম্বর দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিকটস্থ দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে।

এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছে সরকার। খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্বে রয়েছে এসএসএফ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

এভারকেয়ার হাসপাতালের দুই খোলা মাঠে ওঠানামা করবে হেলিকপ্টার

আপডেট সময় : ০১:৫২:২১ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫