ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

আন্দোলনের মাস্টারমাইন্ড তারেক রহমান : ফারুক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলনের মাস্টারমাইন্ড হচ্ছেন তারেক রহমান। তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং তাকে দেশে আসার সুযোগ করে দিতে হবে

শনিবার (১৯ অক্টোবর) সকালে নোয়াখালী সেনবাগ উপজেলা ছাতারপাইয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে তারেক রহমানের বিরুদ্ধে সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে জয়নুল আবদিন ফারুক বলেন, নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। এমন ভোট দিন যাতে করে ‌‘মৃত মানুষ’ ভোট দিতে না পারে। যাতে মানুষ নিজেদের অধিকার নিজে প্রয়োগ করতে পারে।

বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং স্বাধীনতা এনেছেন শহীদ জিয়া। বাংলাদেশকে সারা বিশ্বে পরিচিত করিয়েছেন তিনি। ইন্দিরা গান্ধীর অনুরোধে শেখ হাসিনাকে দেশে আসার সুযোগ করে দিয়েছেন শহীদ জিয়া। আর তার হত্যার ষড়যন্ত্রকারী ছিলেন শেখ হাসিনা।

ছাতারপাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে জেলা বিএনপির সহসভাপতি আবু ইউছুফ মজুমদার, জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আব্দুর রহমান চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিন উল্যাহ বিএসসি, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল হান্নান লিটন ও সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্দোলনের মাস্টারমাইন্ড তারেক রহমান : ফারুক

আপডেট সময় : ০২:৪৭:১৮ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪