ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা নির্বাচনী জোয়ারে আছি : ইসি সচিব

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:০১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

সবাই শতাব্দীর সেরা নির্বাচন চায়। আমরা এখন নির্বাচনী জোয়ারে আছি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

বুধবার (৩ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইসি সচিব বলেন, ‘আমাদের সামনে যে নির্বাচন ও গণভোটের যে আয়োজন তা বিশাল কর্মযজ্ঞ। একটি আরেকটির পরিপূরক। গণভোটের যে চারটি প্রশ্নের ওপর শুধু একটা উত্তর সেটা নিয়ে অনেকের মনেই প্রশ্ন আছে।’

তিনি বলেন, ‘উপদেষ্টা পরিষদের আলোচনায় বলা হচ্ছিল, রাজনৈতিক দলের প্রচারণায় বিশটি ম্যানিফেস্টো থাকে। সবগুলোতে সবাই একমত হয় না তবে সার্বিকভাবে দেখে। গণভোটের ব্যাপারটাও তেমনি। পুরো প্যাকেজ দেখে আপনারা ভোট দেবেন।’

ইটিআই মহাপরিচালক মেহাম্মদ হাসানুজ্জামানের সভাপতিত্বে কর্মসূচিতে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

আমরা নির্বাচনী জোয়ারে আছি : ইসি সচিব

আপডেট সময় : ১১:০১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫