ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলায় ২১ নারীসহ নিহত ৩৩

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:১১:০৯ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
  • ২৬৪ বার পড়া হয়েছে

গাজায় জাবালিয়ার কাছে একটি শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলায় ৩৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ২১ জন।

গতরাতে তাল আল-জাতার শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। আল আওদা হাসপাতালের একটি সূত্রকে উদ্ধৃত করে এএফপি জানায়, নিহত ২২ জনের নাম তারা নথিভুক্ত করেছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৭০ জন।

গাজার সিভিল ডিফেন্স এজেন্সির একজন মুখপাত্র মোট ৩৩ জন নিহত হওয়ার পাশাপাশি বহু মানুষ আহত হওয়ার কথা জানান।

এ ব্যাপারে প্রশ্ন করা হলে ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র বলেন, তারা বিষয়টি নিয়ে খোঁজ নিচ্ছেন।

ইসরায়েল গত ৬ অক্টোবর থেকে উত্তর গাজায় জাবালিয়ার আশেপাশে নতুন করে হামলা শুরু করে। তাদের দাবি, সেখানে হামাসের যোদ্ধারা নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। এর পর থেকে ওই এলাকায় ইসরায়েলের হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন।

জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সংস্থা শুক্রবার রাতে বলেছে, উত্তর গাজার বেসামরিক নাগরিকরা ক্রমবর্ধমান ভয়াবহ এবং বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। সেখানে ভারী বোমাবর্ষণের নৃশংসতার মধ্যে বেঁচে থাকার চেষ্টা করছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলায় ২১ নারীসহ নিহত ৩৩

আপডেট সময় : ০২:১১:০৯ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪