ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে অংশ নেবেন না জানিয়ে যা বললেন উপদেষ্টা ফাওজুল কবির

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:২৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। 

সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বিষয়টি জানান।

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান তার পোস্টে লিখেছেন, দীর্ঘদিন ধরে অনেকেই আমাকে সন্দ্বীপ থেকে সংসদ নির্বাচনে অংশ নিতে অনুরোধ জানিয়েছেন। গত রোববার সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্সের মতবিনিময় সভায় ও একই অনুরোধ জানানো হয়েছে। কয়েকজন প্রার্থী এও বলেছেন, আমি প্রার্থী হলে তারা সরে দাঁড়াবেন। জনপ্রতিনিধি হওয়া সৌভাগ্যের বিষয়। কিন্তু যেমনটি মতবিনিময় সভায় বলেছি, আমি নির্বাচনে অংশ নিচ্ছি না।

নির্বাচনে অংশগ্রহণ না করার কারণ উল্লেখ করে তিনি লেখেন, এক। যারা রাজনীতি করেন তাদের লক্ষ্য থাকে সংসদ সদস্য হওয়া। এজন্য তারা ত্যাগ স্বীকার করেন। সারাজীবন আমার কোনো দলীয় রাজনীতির সাথে সংস্পর্শ ছিল না। রাজনীতিবিদদের বঞ্চিত করে, আমি হঠাৎ উড়ে এসে জুড়ে বসতে চাই না। তাই, আমি নির্দলীয় মানুষ হিসাবেই বাকী জীবন কাটাতে চাই। উপদেষ্টা হিসাবে আমি নিরপেক্ষতার শপথ আবদ্ধ।

নির্বাচনে অংশগ্রহণ না করার কারণ উল্লেখ করে তিনি ওই পোস্টে লেখেন, দুই। আমাকে অনুরোধ করা হচ্ছে, কারণ, উপদেষ্টা হিসাবে আমি সন্দ্বীপের জন্য কিছু কাজ করেছি। কিন্তু এখানে একটা স্বার্থের সংঘাত আছে। আমি সরকারি দায়িত্ব পালন করে, ব্যক্তিগত সুবিধা নিতে পারি না।

তিনি ওই পোস্টে লেখেন, তিন। তৃতীয় কারণটি হলো, যেমনটি মতবিনিময় সভায় বলেছি আমার বয়স সংসদ সদস্য হওয়ার অনুকূল নয়। আমি চাই অপেক্ষাকৃত তরুণ, মেধাবী, সৎ ও সন্দ্বীপকে ভালোবাসেন এমন কাউকে আপনারা বেছে নেবেন। স্বচ্ছ ও প্রতিদ্বন্দ্বিতা মূলক নির্বাচনে, আপনারা যাকে বেছে নেন, তিনি যে দলেরই হোক না কেন, আমরা সবাই তাঁর পেছনে দাঁড়াব।

তিনি বলেন, আমি ব্রাক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধান অতিথির বক্তৃতায়ও তরুণ, মেধাবী ও সৎ প্রজন্মকে রাজনীতিকে পেশা হিসাবে বেছে নেয়ার আহবান জানিয়েছি। আপনাদের আস্থা ও ভালোবাসায় আমি আপ্লুত। আমার ও আমার পরিবারের সদস্যদের জন্য দোয়া করবেন।

উল্লেখ্য, উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান একজন অর্থনীতিবিদ ও সাবেক সরকারি কর্মকর্তা৷ এছাড়া তিনি বিশ্বব্যাংক, এডিবি, জাইকা, ইউএনডিপি, এশিয়া উন্নয়ন ব্যাংকের পরামর্শক হিসেবেও কাজ করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

নির্বাচনে অংশ নেবেন না জানিয়ে যা বললেন উপদেষ্টা ফাওজুল কবির

আপডেট সময় : ১২:২৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫