ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইমরান খানের পরিবারের আশঙ্কা, এমন কিছু লুকানো হচ্ছে যা আর ফিরিয়ে আনা যাবে না

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি ও মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি করেছে শাহবাজ শরিফ নেতৃত্বাধীন সরকার। ইমরান খানের খোঁজের দাবিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতাকর্মীরা প্রতিবাদের পরিকল্পনা করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

ডেপুটি কমিশনার ড. হাসান ওয়াকার চীমার সই করা নির্দেশনায় জানানো হয়, ১ ডিসেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত তিন দিনের জন্য শহরে ১৪৪ ধারা বহাল থাকবে।

এদিকে, ইমরান খানের বোনদের পর এবার তার ছেলে কাসিম খান অভিযোগ করেছেন, আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ তার বাবার সঙ্গে ‘অপরিবর্তনযোগ্য’ কিছু করে ফেলেছে।

কারাগারের ভেতরে খানের শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে চলমান উদ্বেগের মধ্যেই কাসিম সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জানান, আদালতের সাপ্তাহিক সাক্ষাতের নির্দেশ থাকা সত্ত্বেও পরিবারের সঙ্গে ইমরান খানের কোনো প্রত্যক্ষ বা নিশ্চিত যোগাযোগ নেই। তিনি বলেন, ইমরান খানের বর্তমান অবস্থার বিষয়ে পরিবার কিছুই জানে না।

কাসিম বলেন, “আপনার বাবা নিরাপদ কিনা, আহত কিনা, কিংবা জীবিত আছেন কিনা—এটাই না জানা মানসিক নির্যাতনের মতো।” তিনি আরও জানান, কয়েক মাস ধরে পরিবারের সঙ্গে তার কোনো স্বাধীনভাবে নিশ্চিত যোগাযোগ হয়নি।

কাসিমের দাবি, পরিবারের সবচেয়ে বড় আশঙ্কা—ইমরান খানের বিষয়ে এমন কিছু লুকানো হচ্ছে যা আর ফিরিয়ে আনা যাবে না। কাসিম ও তার বড় ভাই সুলায়মান ইসা খান লন্ডনে তাদের মা জেমাইমা গোল্ডসমিথের সঙ্গে থাকেন। রাজনৈতিকভাবে সম্পৃক্ত নন জেমাইমা; তিনি দুই সন্তানকেই পাকিস্তানের বংশানুক্রমিক রাজনীতির বাইরে রেখেছেন।

রয়টার্সকে কাসিম বলেন, ইমরান খানের সঙ্গে তাদের শেষ দেখা হয়েছিল তিন বছর আগে ২০২২ সালের নভেম্বরে। যেবার হত্যাচেষ্টা থেকে বেঁচে ফেরেন ইমরান খান।

উল্লেখ্য, ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসককে ২০২৪ সালের পর থেকে আর তাকে পরীক্ষা করার অনুমতি দেওয়া হয়নি—এ অভিযোগ পরিবার থেকে বারবার তোলা হয়েছে।

এদিকে, একজন কারাগার কর্মকর্তা রয়টার্সকে নিশ্চিত করেছেন যে ইমরান খান সুস্থ আছেন। তবে তাকে আরও উচ্চ নিরাপত্তার কোনো স্থাপনায় স্থানান্তরের পরিকল্পনা আছে কিনা—সে প্রশ্ন এড়িয়ে যান তিনি।

সূত্র: রয়টার্স, ইন্ডিয়া ডট কম

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

ইমরান খানের পরিবারের আশঙ্কা, এমন কিছু লুকানো হচ্ছে যা আর ফিরিয়ে আনা যাবে না

আপডেট সময় : ১২:০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫