ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই সদস্য গ্রেফতার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:১৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

রাজধানীর শাহবাগ থানাধীন এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

গ্রেফতারকৃতরা হলো— ভোলা জেলার চরফ্যাশন থানার নীলকমল ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি মো. শাকিল হাওলাদার (২৪) ও ভোলা জেলার শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক ও নীলকমল ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমরান শাহরিয়ার (২৬)।

সিটিটিসি সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহবাগ থানার ঢাকা মেডিকেল কলেজ এলাকায় অভিযান পরিচালনা করে শাকিল হাওলাদার ও ইমরান শাহরিয়ারকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শাকিল রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে বিক্ষোভ মিছিলে ও ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে। অপরদিকে গ্রেফতারকৃত ইমরান ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় বিক্ষোভ মিছিলে ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই সদস্য গ্রেফতার

আপডেট সময় : ১১:১৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫