ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোনো আইনি বাধা নেই: আসিফ নজরুল

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:১০:২৬ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোনো আইনি বাধা আছে বলে আমার জানা নেই। যদি কোনো বাধা থেকেও থাকে, আমরা তাকে সর্বোচ্চ সহযোগিতা করবো। উনার নিরাপত্তার বিষয়ে আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো।

আজ সোমবার (১ ডিসেম্বর) সচিবালয়ে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

আইন উপদেষ্টা তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে আরও বলেন, কোনটা উপযুক্ত সময়, এটা সবচেয়ে ভালো নির্ধারণের ক্ষমতা উনার (তারেক রহমান) রয়েছে। উপযুক্ত সময়ে তিনি দেশে ফিরবেন বলে আমি বিশ্বাস করি।

বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক পরিস্থিতির পরও তারেক রহমান কেন দেশে ফিরছেন না, চারদিকে চলমান এমন নানা প্রশ্ন আর আলোচনার প্রেক্ষিতে আসিফ নজরুল আরও বলেন, আমার কাছে এই সমস্ত প্রশ্ন তোলা খুব অরুচিকর বলে মনে হয়। এটা মা-ছেলের সম্পর্ক। এখানে বেগম খালেদা জিয়ার কোনো নির্দেশনা আছে কিনা, তারেক রহমানের কোনো চিন্তা আছে কি-না, পূর্বধারণা করা বা মন্তব্য করা আমার কাছে রুচিকর মনে হয় না।

তিনি আরও বলেন, আমাদের বুঝতে হবে, এটা মা-ছেলের সম্পর্ক। সবচেয়ে ভালো উনারাই বুঝেন কখন আসতে হবে। কখন কোন পদক্ষেপ নিতে হবে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোনো আইনি বাধা নেই: আসিফ নজরুল

আপডেট সময় : ০৪:১০:২৬ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫