ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এবার সাবান-ডিটারজেন্ট বিক্রি করবে টিসিবি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২৯:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে

ভোজ্যতেল, চিনি ও মসুর ডালের পাশাপাশি এবার গায়ে মাখার সুগন্ধি সাবান, ডিটারজেন্ট পাউডার এবং কাপড় কাচার সাবান বিক্রি করবে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। চলতি ডিসেম্বর থেকেই পরিবার কার্ডধারী ক্রেতাদের মধ্যে পাইলটিং হিসেবে এসব পণ্য বিক্রি করবে সংস্থাটি। 

রোববার টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সীমিত পরিসরে সাশ্রয়ী মূল্যে নতুন এই তিনটি পণ্য পণ্যগুলো প্রথমে পরীক্ষামূলকভাবে বিক্রি করবে টিসিবি।

টিসিবি বলছে, নতুন এই পণ্যগুলো নভেম্বর মাস থেকে বিক্রয় কার্যক্রমে সংযুক্ত করা হয়েছে। তবে তা সীমিত পরিসরে। প্রথম অবস্থায় পাঁচটি জেলা ও পাঁচটি সিটি কর্পোরেশনভুক্ত এলাকায় এসব ভর্তুকি মূল্যে বিক্রি করার উদ্যোগ নেওয়া হয়েছে।

টিসিবির উপ-পরিচালক মো. শাহাদত হোসেন বলেন, পরীক্ষামূলক বিক্রয় কার্যক্রম থেকে সাধারণ মানুষের আগ্রহ পাওয়া গেলে পরবর্তীতে এর আওতা বাড়ানো হবে। প্রথম অবস্থায় পাঁচটি সিটি কর্পোরেশন এবং পাঁচটি জেলায় এসব পণ্য বিক্রি করা হবে।

জানা গেছে, টিসিবি বর্তমানে সারাদেশে গ্রাহক প্রতি দুই লিটার ভোজ্য তেল, এক কেজি চিনি এবং দুই কেজি করে মশুর ডাল বিক্রি করছে। এসব পণ্যের সঙ্গে দুই ধরনের সাবান ও ডিটারজেন্ট যুক্ত করা হলো। এর আগে অবশ্য টিসিবি এসবের সঙ্গে চা পাতা ও লবণ বিক্রির ঘোষণা দিয়েছিল। যদিও এ দুটি পণ্য এখনো যুক্ত করতে পারেনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

এবার সাবান-ডিটারজেন্ট বিক্রি করবে টিসিবি

আপডেট সময় : ০৭:২৯:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫