ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

মাত্র একজন উপদেষ্টা জাতীয় নির্বাচন করার আগ্রহ দেখিয়েছেন: পররাষ্ট্র উপদেষ্টা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:০৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করার কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি জানান, উপদেষ্টা পরিষদে মাত্র একজন নির্বাচন করার আগ্রহ দেখিয়েছেন

রোববার (৩০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ডিক্যাব আলাপনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এসময় উপদেষ্টা পরিষদে শুধুমাত্র ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ নির্বাচন করার আগ্রহ দেখিয়েছেন বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা।
আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নেবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া— এমন ঘোষণা আগেই দিয়েছেন তিনি।

তবে গত সপ্তাহে তিনি জানান, বর্তমান সরকারের দুই ছাত্র উপদেষ্টার পাশাপাশি অন্য উপদেষ্টাদেরও দেখা যেতে পারে ভোটের মাঠের লড়াইয়ে। তবে কোন দল বা নির্বাচনী আসন থেকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন আসিফ, সেটি এখনও পরিষ্কার করেননি তিনি।

গত ২৭ নভেম্বর সচিবালয়ে আসিফ মাহমুদ বলেন, ছাত্র উপদেষ্টার পাশাপাশি সরকারে থাকা আরও কেউ কেউ নির্বাচন করবেন,  এরকম আলোচনাও আছে। এমন কোনো আইন বা বিধিনিষেধ নেই যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বা কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।

তবে নির্বাচন পূর্ববর্তী সময়েই সরকারি দায়িত্ব থেকে ইস্তফা দেয়া প্রয়োজন বলেও মনে করেন আসিফ। তিনি বলেন, এ পদে থেকে নির্বাচন করা স্বার্থের সংঘাত। সে নীতিগত জায়গা থেকে মনে করি, যে বা যারাই নির্বাচনে অংশগ্রহণ করুক তাদের নির্বাচনী কার্যক্রমে প্রবেশের আগেই পদত্যাগ করা প্রয়োজন। আমিও সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। বাকি বিষয়গুলো সরকারের উচ্চ পর্যায়ের সাথে আলোচনার প্রেক্ষিতে জানাতে পারবো।

তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করবেন কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনও তারিখ, তফসিল কোনোকিছুই চূড়ান্ত হয়নি। সবকিছু চূড়ান্ত হলে আস্তে ধীরে এসব প্রকাশ করা হবে। রাজনৈতিক বিষয়ে এখন কোনো মন্তব্য না করাই ভালো।
আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মাত্র একজন উপদেষ্টা জাতীয় নির্বাচন করার আগ্রহ দেখিয়েছেন: পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৮:০৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫