ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উপদেষ্টা পরিষদের বিশেষ সভা, খালেদা জিয়ার জন্য দোয়া

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১২:১৬ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বিশেষ সভা করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। সভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে মোনাজাত করা হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শনিবার (২৯ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাতে পরিচালনা করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

উপদেষ্টা পরিষদের বিশেষ এ সভায় বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

এই সংশোধনের ফলে বর্তমান আইনের কয়েকটি ধারায় পরিবর্তন এসেছে, এনজিও নিবন্ধনের নিয়ম সহজ হয়েছে এবং অনুদান অবমুক্তির শর্তগুলোও সহজ করা হয়েছে। এখন থেকে বছরে ৫০ লাখ টাকা পর্যন্ত অনুদানের ক্ষেত্রে আর অনুমোদনের প্রয়োজন হবে না। আইনটিকে আরও অংশীজনবান্ধব করা হয়েছে।

এ ছাড়া পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫-এর খসড়াও সভায় উত্থাপিত হয়েছে। অধ্যাদেশটি আরও বিস্তারিতভাবে ও সংশোধিত আকারে পরবর্তী পরিষদ সভায় উত্থাপনের নির্দেশ দিয়েছে উপদেষ্টা পরিষদ।

সভায় প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার অভিযোগে বিভিন্ন সময়ে বন্দি থাকা অবশিষ্ট ২৪ জনকে অচিরেই মুক্তি দেওয়ার বিষয়ে উপদেষ্টা পরিষদকে অবহিত করেন। তিনি জানান, দুই-তিন দিনের মধ্যেই তারা দেশে ফিরবেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

উপদেষ্টা পরিষদের বিশেষ সভা, খালেদা জিয়ার জন্য দোয়া

আপডেট সময় : ০৩:১২:১৬ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫