ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকায় ‘মক ভোটিং’

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:০১:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঢাকায় ‘মক ভোটিং’ আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ (শনিবার) সকাল ৮টা থেকে শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে শুরু হওয়া ভোটের এই মহড়া চলবে দুপুর ১২টা পর্যন্ত। নারী-পুরুষ মিলে ৫১০ জন ভোটার মক ভোটিংয়ে ভোট দিতে পারবেন।

সকাল ৮টায় ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘যেহেতু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে, তাই পুরো প্রক্রিয়া আরও দক্ষভাবে সম্পন্ন করতে আমরা আগেই অভিজ্ঞতা ঝালাই করে নিতে চাই।’

শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে ভোটাররা লাইনে দাঁড়িয়ে রয়েছেন। নারী ও পুরুষ ভোটের জন্য রয়েছে আলাদা ভোট কক্ষ।

ভোট দিয়েছেন এমন একজন বলেন, গণভোট প্রথম দিলাম, ভোটও দিলাম। তবে গণভোটের প্রচার আরও প্রয়োজন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকায় ‘মক ভোটিং’

আপডেট সময় : ০১:০১:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫