ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তি পাচ্ছেন গণঅভ্যুত্থানের সময় আমিরাতে আটক ২৪ বাংলাদেশি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:২১:০৯ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

মুক্তি পাচ্ছেন জুলাই গণঅভ্যুত্থানের সময় সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে আটক হওয়া আরও ২৪ বাংলাদেশি নাগরিক।

শুক্রবার (২৮ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ তথ্য জানিয়েছেন।

পোস্টে আসিফ নজরুল জানান, প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমাদের প্রচেষ্টা অবশেষে সাফল্যের মুখ দেখেছে। আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার অভিযোগে বিভিন্ন সময়ে বন্দী হওয়া অবশিষ্ট ২৪ জনকে অচিরেই মুক্তি দেয়া হচ্ছে।

এর আগে জুলাই গণঅভ্যুত্থানের সময় আটক ১৮৮ জনকে গত বছর সেপ্টেম্বরে মুক্তি দেয়া হয়েছিল।

উল্লেখ্য, আমিরাত সরকার দেশটির জাতীয় দিবস উপলক্ষ্যে বন্দিদের মুক্তি দেয়ার রীতিও প্রচলিত আছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

মুক্তি পাচ্ছেন গণঅভ্যুত্থানের সময় আমিরাতে আটক ২৪ বাংলাদেশি

আপডেট সময় : ১২:২১:০৯ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫