ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

নতুন পে-স্কেল নিয়ে বড় সুখবর

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:০২:১৩ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ২৭১ বার পড়া হয়েছে

পে স্কেল সংস্কার এবং নতুন বেতন কাঠামো কার্যকরের বিষয়ে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির।

আজ বুধবার (২৬ নভেম্বর) দুপুরে অনুষ্ঠিত এ সাক্ষাতে তিনি কমিশনকে ৩০ নভেম্বরের মধ্যে সুপারিশ জমা এবং গ্রেড কমিয়ে ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা করার দাবি পুনর্ব্যক্ত করেন।

সাক্ষাৎ শেষে দেশের একটি গণমাধ্যমকে বাদিউল কবির জানান, আলোচনা ছিল ‘ফলপ্রসু’। তিনি বলেন, ‘বেতন গ্রেড কমানো, ৩০ নভেম্বরের মধ্যে সুপারিশ জমা এবং ১৫ ডিসেম্বরের আগেই অর্থ মন্ত্রণালয় থেকে গ্যাজেট প্রকাশের বিষয়ে আলোচনা হয়েছে।

সুপারিশ জমা নিয়ে কমিশনের অবস্থান সম্পর্কে বাদিউল বলেন, চেয়ারম্যান ব্যক্তিগতভাবে মত দিতে পারেন না। কমিশনের সদস্যদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত হয়। তবে তিনি যে অগ্রগতির কথা জানিয়েছেন, তাতে আমরা সন্তুষ্ট।

চেয়ারম্যান জানিয়েছেন, দাবিগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ চলছে। ৩০ নভেম্বরের মধ্যেই রিপোর্ট দেওয়ার চেষ্টা চলছে।

তবে মূল্যস্ফীতি, বৈশ্বিক পরিস্থিতি ও দেশের আর্থিক তারল্য সংকটসহ বিভিন্ন বিষয় বিবেচনায় প্রয়োজন হলে এক-দুই সপ্তাহ অতিরিক্ত সময় লাগতে পারে বলেও জানান তিনি।

এর আগে, নভেম্বরের মধ্যেই সুপারিশ জমা না হলে কর্মচারীরা আল্টিমেটাম দিয়েছিলেন। দীর্ঘদিন কমিশনের পক্ষ থেকে কোনো তথ্য না আসায় কর্মচারীদের মধ্যে হতাশা দেখা দিয়েছিল। তবে বাদিউল কবিরের সঙ্গে বৈঠকে কমিশন চেয়ারম্যানের আশাব্যঞ্জক বক্তব্যকে সুসংবাদ হিসেবেই দেখছেন কর্মচারী নেতারা।

সার্বিকভাবে কমিশনের এমন চিন্তা কর্মচারীদের জন্য বড় সুসংবাদ। কারণ নভেম্বরের মধ্যেই পে কমিশনের সুপারিশ জমার বিষয়ে আল্টিমেটাম দিয়েছিলেন কর্মচারীরা। বিভিন্ন সংগঠনের পরও কমিশনের কোনো প্রতিবেদন জমা না দেয়া এবং মিডিয়াতেও কমিশনের পক্ষ থেকে এই বিষয়ে তথ্য না জানানোয় কর্মচারীদের মধ্যে হতাশা বিরাজ করছিল।

কিন্তু বাদিউল কবিরের সঙ্গে সাক্ষাৎকালে কমিশন চেয়ারম্যানের বক্তব্যকে সুসংবাদ হিসেবে দেখছেন কর্মচারী নেতারা।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন পে-স্কেল নিয়ে বড় সুখবর

আপডেট সময় : ০৭:০২:১৩ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫