রাজধানীতে ভয়াবহ ভূমিকম্প পরবর্তী ভবনের মান যাচাইয়ের জন্য ‘ভূমিকম্প-পরবর্তী ভবন সুরক্ষা স্ক্যান’ সেবা দিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে ফেসবুকে দেওয়া এক বার্তায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এই তথ্য জানান।
তিনি বলেন, ‘ভূমিকম্পের পর আমরা সবাই একটি অস্থির ও দুশ্চিন্তাপূর্ণ সময় কাটাচ্ছি। নিজের বাড়ি, পরিবার এবং আশপাশের মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, এটাই স্বাভাবিক। এমন কঠিন সময়ে একে অপরের পাশে দাঁড়ানোই আমাদের সত্যিকারের মানবিক দায়িত্ব।’
শফিকুর রহমান বলেন, ‘মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী শুরু করেছে ‘ভূমিকম্প-পরবর্তী ভবন সুরক্ষা স্ক্যান’ সেবা। অভিজ্ঞ ও দক্ষ প্রকৌশলীরা আপনার ভবনের বর্তমান অবস্থা যাচাই করে জানিয়ে দেবেন ক্ষতির সঠিক চিত্র এবং প্রয়োজনীয় করণীয়। নিজের পরিবার, ভাড়াটিয়া ও প্রতিবেশীদের নিরাপদ রাখতে এই সেবাটি গ্রহণ করা আজ সময়ের দাবি।’
তিনি আরও বলেন, ‘এটা শুধু একটি প্রযুক্তিগত সেবা নয়, এটা আমাদের সামষ্টিক দায়িত্ববোধ, একে অপরের প্রতি ভালোবাসা ও সহমর্মিতার বাস্তব প্রয়াস। আমাদের এই উদ্যোগ তখনই পূর্ণতা পাবে, যখন আমরা আপনাদের পাশে দাঁড়িয়ে প্রকৃত সেবা প্রদানের সুযোগ পাবো। আল্লাহ তায়ালা আমাদের সকল নেক উদ্যোগ কবুল করুন।’
গত ২১ নভেম্বর ৫ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে গোটা দেশ। ওই ঘটনায় ঢাকায় চারজনসহ সারাদেশে মারা যান ১০ জন। ক্ষতিগ্রস্ত হয় অসংখ্য ভবন। পরদিন সকাল সন্ধ্যা থেকে সন্ধ্যা পর্যন্ত তিনটি আফটার শক হয়। এ নিয়ে জনমনে এখনো আতঙ্ক।
চেতনায়২৪ ডেস্ক : 






































