রাজধানীর শাহবাগ বাংলাদেশ মেডিকেল হাসপাতালে (পিজি হাসপাতাল) এ ব্লকের ৪র্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে, এ ঘটনায় ফায়ার সার্ভিসের সাত ইউনিটের চেষ্টায় মাত্র ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টা ১৪ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শাহজাহান শিকদার জানান, সকাল ১১টা ১৪ মিনিটে পিজি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহত বা আটকে পড়ার খবর পাওয়া যায়নি।
শিরোনাম :
১২ মিনিটে পিজি হাসপাতালে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস
-
চেতনায়২৪ ডেস্ক : - আপডেট সময় : ০১:০৩:১৩ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- ২৩১ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ



































