ঢাকা ১১:৪২ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

সেন্টমার্টিন মাস্টার প্ল্যান নিয়ে মতামত পাঠানোর আহ্বান

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

পরিবেশগতভাবে সংকটাপন্ন সেন্টমার্টিন দ্বীপকে রক্ষায় অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ, পরিবেশ সুরক্ষা এবং টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রস্তুত করা খসড়া মাস্টার প্ল্যান সর্বসাধারণের জন্য প্রকাশ করা হয়েছে। 

এ পরিকল্পনাটি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ওয়েব পোর্টালের নোটিশ বোর্ডে উন্মুক্ত করা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, খসড়া মাস্টার প্ল্যান বিষয়ে আগামী ২০ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দফতর, সংস্থা, অংশীজন ও সাধারণ মানুষকে env2@moefcc.gov.bd  ঠিকানায় লিখিত মতামত পাঠানোর অনুরোধ করা হয়েছে।

একইসঙ্গে ‘উৎপাদনকারীর সম্প্রসারিত দায়িত্ব বিষয়ক নির্দেশনা, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা, ২০২৫’–এর খসড়ার ওপরও ২০ ডিসেম্বরের মধ্যে একই ঠিকানায় মতামত পাঠাতে বলা হয়েছে।

মন্ত্রণালয়ের দাবি, সকলের সক্রিয় অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে সেন্টমার্টিনের পরিবেশ রক্ষা এবং প্লাস্টিক বর্জ্য সংকট মোকাবিলায় একটি কার্যকর ও বাস্তবসম্মত চূড়ান্ত পরিকল্পনা প্রণয়ন করা সম্ভব হবে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সেন্টমার্টিন মাস্টার প্ল্যান নিয়ে মতামত পাঠানোর আহ্বান

আপডেট সময় : ০৩:১৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫