ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফখরুলের বক্তব্যে চটেছে জামায়াত

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২২ নভেম্বর) ঢাকায় এক অনুষ্ঠানে ফখরুল বলেন, “গত দশ বছরে শেখ হাসিনাবিরোধী আন্দোলনে জামায়াতে ইসলামী কোনো ভূমিকা রাখেনি।” তার এ মন্তব্যকে “অসত্য ও মনগড়া” বলে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক বিবৃতি দিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বিবৃতিতে জুবায়ের বলেন, দেশের একজন বর্ষীয়ান রাজনীতিবিদ হিসেবে বিএনপি মহাসচিবের কাছে এ ধরনের বিভ্রান্তিকর মন্তব্য জাতি আশা করে না। তিনি দাবি করেন, গত এক দশকে শেখ হাসিনা সরকারের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে জামায়াতে ইসলামী নিয়মিত আন্দোলন করেছে এবং দমন-পীড়নের মুখেও আপস না করে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে গেছে।

তিনি ২০১১ সালের ১৯ সেপ্টেম্বরের ঘটনাকে উদাহরণ হিসেবে উল্লেখ করে বলেন, সে দিন সরকারি বাহিনীর “জুলুম-নির্যাতন” মোকাবেলায় অল্প সময়ের মধ্যেই জামায়াতে ইসলামী জনগণকে সঙ্গে নিয়ে প্রবল প্রতিরোধ গড়ে তোলে। ওই সময় ডিএমপি কমিশনার বেনজির আহমেদের নেতৃত্বে আন্দোলনকারীদের ওপর “পৈশাচিক হামলা” চালানো হলেও দলটি রাজপথ ছেড়ে যায়নি বলেও দাবি করেন জুবায়ের।

বিবৃতিতে তিনি আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে জামায়াতের পাঁচ শীর্ষ নেতাকে “সাজানো মামলায় ফাঁসি” দিয়ে হত্যা করা হয়েছে, আরও পাঁচজনকে কারাগারে “তিলে তিলে হত্যা” করা হয়েছে। তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে প্রায় ১৪ বছর কারাগারে আটক রাখার পর, তিনি আইনি লড়াইয়ের মাধ্যমে মুক্তি পেয়েছেন বলেও উল্লেখ করা হয়।

জুবায়ের বলেন, দেশবাসী দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদ বিদায় করেছে। এমন প্রেক্ষাপটে জাতীয় ঐক্যের বদলে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে বিভেদ সৃষ্টি করা কারো কাম্য নয়।

বিবৃতির মাধ্যমে জামায়াতে ইসলামী স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ফখরুলের মন্তব্যে তারা ক্ষুব্ধ এবং বিষয়টি তারা রাজনৈতিকভাবে গুরুত্বের সঙ্গেই দেখছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

ফখরুলের বক্তব্যে চটেছে জামায়াত

আপডেট সময় : ০১:৫৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫