ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দল হিসেবে আ.লীগের বিচারের দাবিতে বিকেলে গণমিছিল করবে এনসিপি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার দাবিতে আজ বিকালে গণমিছিল কর্মসূচি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মিছিলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম উপস্থিত থাকবেন।

শনিবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর বাংলামোটর মোড় থেকে শুরু হবে বলে জানানো হয়েছে।

এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

এনসিপির ঢাকা মহানগর শাখার আয়োজনে এই কর্মসূচিতে জুলাই গণহত্যাকারীদের বিচারের রায় কার্যকর এবং দল হিসেবে আওয়ামী লীগ ও জোটসঙ্গীদের বিচারের দাবি জানানো হবে।

দল হিসেবে আওয়ামী লীগের বিচারের এই দাবিটি প্রথম তোলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, যা গত ১৭ নভেম্বর শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর তার এক প্রতিক্রিয়ায় উঠে আসে।

এর আগে জাতীয় নাগরিক পার্টি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন করে। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতেই অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল।

অন্যদিকে, গণঅধিকার পরিষদও জাতীয় পার্টিসহ আওয়ামী লীগের জোটসঙ্গীদের নিষিদ্ধ ও বিচারের দাবিতে একাধিক আন্দোলন করেছে। এনসিপি তাদের আজকের গণমিছিলের মাধ্যমে আওয়ামী লীগ ও এর জোটসঙ্গীদের দলীয় বিচারের দাবিকে জোরালোভাবে তুলে ধরার প্রস্তুতি নিয়েছে।

আপলোডকারীর তথ্য

অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়?

দল হিসেবে আ.লীগের বিচারের দাবিতে বিকেলে গণমিছিল করবে এনসিপি

আপডেট সময় : ০২:০১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫