ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে শীর্ষ ছিনতাইকারী দেশীয় অস্ত্রসহ গ্রেফতার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:০৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুর রায়েরবাজার এলাকার কুখ্যাত ছিনতাইকারী ও কিশোর গ্যাং ‘আবির গ্রুপ’ এর প্রধান পিচ্চি আবির ও তার দুই সহযোগীকে দেশীয় ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে মোহাম্মদপুর গজনবী রোড থেকে তাদের গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারকৃতরা হলো— আবির, মো. আব্বাস ও মো. সিয়াম।

‎স্থানীয়রা জানান, কিশোর গ্যাং গ্রুপের সদস্যরা রায়েরবাজার এলাকায় সব সময় মানুষকে কুপিয়ে জখম করে সব লুট করে নেয়। তাদের অত্যাচারে অনেকে এলাকা ছেড়ে চলে গেছে। এই গ্রুপের বিরুদ্ধে কেউ কখনও কথা বললে তার ওপর হামলা হয়। কুখ্যাত কিশোর গ্যাং লিডার আবিরের বিরুদ্ধে অসংখ্য মামলা আছে। তার অত্যাচারে আমরা অতিষ্ঠ।

এ বিষয়ে মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল ইমরান বলেন, ‘মোহাম্মদপুর থানার রায়েরবাজার এলাকায় বেশ কয়েকটি কিশোর গ্যাং ও ছিনতাই চক্র রয়েছে। এরমধ্যে পিচ্চি আবির ও তার গ্যাং অন্যতম। এলাকায় কিশোর গ্যাং সদস্য দিয়ে আধিপত্য বিস্তার ও ছিনতাই এর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। ‎এমনকি আবিরের বয়সের তুলনায় মামলার সংখ্যা অনেক বেশি। সন্ত্রাসীদের নামেও এতো মামলা পাইনি। আমরা আবিরের পিসিপিআর যাচাই করে দেখেছি তার বিরুদ্ধে ২১টি বিভিন্ন আইনে মামলা রয়েছে। এর মধ্যে হত্যা, হত্যাচেষ্টা, ছিনতাই, ডাকাতি চেষ্টা, মাদক ও দ্রুত বিচার আইনসহ প্রত্যেক ধারায় একাধিক মামলা রয়েছে।’

‎তিনি আরও বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সময় কেরানীগঞ্জ জেলখানা থেকে সে পালিয়ে যায়। দীর্ঘ অনুসন্ধানের পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায়  অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সম্প্রতি গ্রেফতার হলেও জামিনে এসে আবারও এলাকায় ছিনতাইসহ অপরাধ করে আসছিল আবির।’

‎গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের বিপক্ষে ‘লজ্জার রেকর্ড’ থেকে বাংলাদেশের মুক্তি

রাজধানীতে শীর্ষ ছিনতাইকারী দেশীয় অস্ত্রসহ গ্রেফতার

আপডেট সময় : ১২:০৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫