ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা কলেজে ঝুঁকিপূর্ণ হল সংস্কারের দাবিতে সড়ক অবরোধ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৪৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

ঢাকা কলেজের আখতারুজ্জামান ইলিয়াস হলের সংস্কার ও পুনর্নির্মাণের দাবিতে নিউমার্কেট এলাকায় মিরপুর সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

শুক্রবার রাত ১০টার দিকে কয়েকশ শিক্ষার্থী ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে কলেজের সামনে অবস্থান নেন। এতে নিউমার্কেট-আজিমপুর-ধানমন্ডি সংযোগ সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, হলের পলেস্তারা নাজুক অবস্থায়, নিয়মিত শিক্ষার্থী আহত হচ্ছেন, তবু প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। তারা কর্তৃপক্ষের অবহেলা ও দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দেন।

এক শিক্ষার্থী জানান, ইলিয়াস হলকে আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল, কিন্তু চলতি বছর নতুন শিক্ষার্থী তোলা হয়। শুক্রবারের ভূমিকম্পে ভবন দুলে ওঠায় তারা আতঙ্কিত হয়ে পড়েন।

শিক্ষার্থীরা দাবি করেন, ঝুঁকিপূর্ণ হলে সংস্কার না করলে তাদের সড়কে নামা ছাড়া উপায় ছিল না।

আরও কয়েকজন শিক্ষার্থী বলেন, হলটি দ্রুত ভেঙে নতুন ভবন নির্মাণ ছাড়া বিকল্প নেই। কলেজের অন্যান্য আবাসিক হলগুলোরও তাৎক্ষণিক সংস্কারের দাবি জানান তারা।

পরে অধ্যক্ষ এ কে এম ইলিয়াস গিয়ে শনিবার সমস্যার সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

ঢাকা কলেজে ঝুঁকিপূর্ণ হল সংস্কারের দাবিতে সড়ক অবরোধ

আপডেট সময় : ১০:৪৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫