ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতকে হারানোয় জাতীয় দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৪৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

ভারতের বিপক্ষে ১-০ গোলের দারুণ জয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকায় ফুটবলপ্রেমী দর্শকে পরিপূর্ণ স্টেডিয়ামে অর্জিত এই ঐতিহাসিক জয় আসে। ২২ বছর পর প্রতিযোগিতামূলক ম্যাচে ভারতের বিরুদ্ধে এটি বাংলাদেশের প্রথম জয়।

অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, এই সাফল্য সব বাংলাদেশিকে গর্বিত করেছে। এটি শুধু একটি ম্যাচ জেতা নয়, খেলাধুলাকে ইতিবাচক শক্তি হিসেবে দেখা দেশের লক্ষ লক্ষ তরুণ-তরুণীর জন্য বড় অনুপ্রেরণা।

জাতি গঠনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উল্লেখ করে তিনি বলেন, ভারতের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে এই জয় বাংলাদেশের ফুটবলে একটি বড় অগ্রগতি।

তিনি আশা প্রকাশ করেন, এই সাফল্য দেশের ফুটবলের গৌরবময় দিনগুলো ফিরিয়ে আনতে সহায়ক হবে।

প্রধান উপদেষ্টা আরও জানান, ২০২৪ সালে দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার ফুটবলকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে আসছে এবং ভবিষ্যত সরকারগুলোরও এ ধারা বজায় রাখার প্রতি তিনি আশা প্রকাশ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

ভারতকে হারানোয় জাতীয় দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

আপডেট সময় : ০৪:৪৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫