ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লেবাননে শরণার্থী শিবিরে ইসরাইলের হামলা, নিহত ১৩

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

দক্ষিণ লেবাননের একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো চারজন। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে।

মঙ্গলবার উপকূলীয় শহর সিডনের কাছে আইন এল-হিলওয়েহ শরণার্থী শিবিরের একটি মসজিদের পার্কিংয়ে থাকা একটি গাড়িতে ড্রোন হামলা চালানো হয়। খবর আল জাজিরার।

ইসরাইল বলছে, তারা শরণার্থী শিবিরের একটি প্রশিক্ষণ কম্পাউন্ডে কর্মরত ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সদস্যদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।

ইসরাইলি সেনাবাহিনীর আরবি মুখপাত্র আভিচায় আদরাই এক বিবৃতিতে বলেছেন, ‘উত্তর সীমান্তে কোনো ধরনের হুমকি আমরা বরদাস্ত করবো না। ওই অঞ্চলে সক্রিয় সব সন্ত্রাসী গোষ্ঠীই আমাদের টার্গেটে আছে। লেবাননে হামাসের উপস্থিতি গড়ে তোলার চেষ্টা এবং আমাদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলার যেকোনো তৎপরতার বিরুদ্ধে আমরা শক্ত হাতে ব্যবস্থা নেব।’

তবে ইসরাইলের এমন দাবি অস্বীকার করে হামাস একে ‘বানোয়াট’ বলে অভিহিত করেছে। তারা জোর দিয়ে বলেছে লেবাননের শরণার্থী শিবিরে তাদের কোনো প্রশিক্ষণ কেন্দ্র নেই।

এক বিবৃতিতে হামাস জানায়, ‘ইহুদিবাদী ইসরাইল বোমা হামলা আমাদের নিরীহ ফিলিস্তিনি জনগণের পাশাপাশি লেবাননের সার্বভৌমত্বের বিরুদ্ধে একটি বর্বর আগ্রাসন।’

২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু করার পর থেকে ইসরাইল লেবাননের হামাসসহ ফিলিস্তিনি দলগুলোর বেশ কয়েকজন কর্মকর্তাকে হত্যা করেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

লেবাননে শরণার্থী শিবিরে ইসরাইলের হামলা, নিহত ১৩

আপডেট সময় : ০২:৪৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫