ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

৫ ব্যাংক একীভূত করা ছাড়া বিকল্প ছিল না : গভর্নর

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:১৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, আর্থিকভাবে দুর্বল পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংককে একীভূত করা ছাড়া কেন্দ্রীয় ব্যাংকের সামনে অন্য কোনো বিকল্প ছিল না।

আজ রোববার (১৬ নভেম্বর) রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত বাংলাদেশ ইসলামিক ফিন্যান্স সামিট অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

গভর্নর মনসুর ব্যাংকিং খাতের সমৃদ্ধি ও গতিশীলতার জন্য স্বচ্ছতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, “বিনিয়োগকারী, ডিপজিটর (জমাকারী), কর্মকর্তা—সব পক্ষের অংশগ্রহণ ছাড়া এই খাতকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।”

পাঁচটি দুর্বল শরিয়াভিত্তিক ব্যাংককে একীভূত করার প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমাদের প্রত্যাশা, সুশাসন নিশ্চিত হলে এই প্রক্রিয়া থেকে আমাদের অর্থনীতির জন্য ভালো কিছু হবে।”

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক গত ৫ নভেম্বর এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংককে আর্থিকভাবে অকার্যকর ঘোষণা করে প্রশাসক নিয়োগ করেছিল।

এরপর গত ৯ নভেম্বর গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে কেন্দ্রীয় ব্যাংকের বোর্ডের এক বিশেষ অনলাইন সভায় এই পাঁচটি দুর্বল ব্যাংককে একীভূত করে পরিচালনার জন্য একটি নতুন শরিয়াহভিত্তিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক—’সম্মিলিত ইসলামী ব্যাংক’-কে প্রাথমিক লাইসেন্স প্রদান করা হয়।

নতুন ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেককে নিয়োগ দেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৫ ব্যাংক একীভূত করা ছাড়া বিকল্প ছিল না : গভর্নর

আপডেট সময় : ১২:১৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫