ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আলেম ওলামাদের ঐক্য নিয়ে লালবাগে আলোচনা সভা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:২৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
  • ৩৪৪ বার পড়া হয়েছে

আলেম ওলামাদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে লালবাগের সমস্ত আলেম ওলামাদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ( ১৭ অক্টোবর) এশার নামাজের পর লালবাগ চৌরাস্তা মুন্সি মিয়াজান জামে মসজিদে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুফতি আব্দুল কাইয়ুম’এর সভাপতিত্বে আলোচনায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, মুফতি মিনহাজ উদ্দিন, মহাসচিব ইমাম সমাজ বাংলাদেশ, মাওলানা মাকসুদ, মাওলানা বাহাউদ্দীন, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা আনোয়ার, মাওলানা হামিদুল হক, মাওলানা শহীদুল আনোয়ার, মাওলানা জুবায়ের, মাওলানা শামসুল হক ওসমানী, বিশিষ্ট শিল্পপতি হাজী আব্দুল গাফফার, হাজী মোঃ তাজউদ্দীন, মুফতি আজহার প্রমুখ।।

সভায় বক্তারা বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর আলেমরা এখন বুক ফুলিয়ে কথা বলতে পারছে। এখন ঐক্যবদ্ধের বিকল্প কিছু নেই। আলেম ওলামাদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্য ছাড়া শৃঙ্খলা কখনো সম্ভবনা। ফেরাউন যেভাবে মুসলমানদের ইমানকে টুকরো টুকরো করেছে হাসিনা সরকারও আমাদের আলেমদের কলিজাকে টুকরো টুকরো করেছে। আর কোন স্বৈরশাসকের জন্ম এদেশে হতে দেওয়া হবেনা। যাদের মধ্যে ইমানি চেতনা আছে সকলকে নিয়ে একত্রিত হয়ে পুরান ঢাকা থেকেই ঐক্যের ঢাক দেয়া হবে। দ্বীন কায়েমের উদ্দেশ্যে বক্তারা সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

আলেম ওলামাদের ঐক্য নিয়ে লালবাগে আলোচনা সভা

আপডেট সময় : ০৪:২৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪