ঢাকা ০৭:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খিলগাঁওয়ে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৪৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

রাজধানীর খিলগাঁও চৌরাস্তার ঝিলপাড় এলাকার একটি বাসা থেকে মো. সিফাত (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সিফাতকে নিয়ে আসা চাচাতো ভাই ওসমান জানান, সিফাত স্থানীয় একটি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। ঘটনার দিন বাসায় অতিরিক্ত মোবাইল ব্যবহার করার কারণে তার মা তাকে বকাঝকা করে। পরে মায়ের উপর অভিমান করে নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় সে। পরে আমরা দেখতে পেয়ে তাকে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

খিলগাঁওয়ে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৬:৪৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫