ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

কলকাতায় লালবাজারে আগুন, নেভানোর কাজে ২৩ ইউনিট

কলকাতার লালবাজারের কাছে শনিবার ভোরে এজরা স্ট্রিটের একটি গুদামে ভয়াবহ আগুন লেগেছে। এখনও তা নিয়ন্ত্রণে আনা যায়নি। বরং দ্রুত আগুন ছড়াচ্ছে। 

ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের অন্তত ২৩টি ইউনিট। ল্যাডারের সাহায্য নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

পরিস্থিতি অনুযায়ী দকলের ইউনিট সংখ্যা আরও বৃদ্ধি করা হতে পারে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর ৫টা নাগাদ গুদামটিতে আগুন লেগে যায়।

বৈদ্যুতিন যন্ত্রপাতি এবং প্রচুর বৈদ্যুতিক তার ছিল গুদামে। মজুত করা ছিল অনেক দাহ্য পদার্থও। ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ভাল করে কেউ কিছু বুঝে ওঠার আগেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে আকাশ। চারদিক ঢেকে যায় কালো ধোঁয়ায়।

কীভাবে এই আগুল লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে বৈদ্যুতিন সামগ্রী থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। কেউ কেউ শর্ট সার্কিটের সম্ভাবনার কথা বলছেন। দমকলবাহিনী এখনও কিছু নিশ্চিত করতে পারেনি।

গুদামে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না, মেনে নিয়েছেন স্থানীয় কাউন্সিলরও। অভিযোগ, এই সমস্যা দীর্ঘ দিনের। তাই বারবার এখানে আগুন লাগে।

কয়েক মাস আগেও এজরা স্ট্রিটে এমন অগ্নিকাণ্ড ঘটেছিল, দাবি স্থানীয়দের। ক্ষতিগ্রস্ত ভবনগুলি থেকে অনেককে সরানো হয়েছে। আগুন ছড়িয়ে পড়েছে একাধিক দোকানে।

পুলিশ ও দমকল সূত্রে জানা গেছে, ভোরে ওই গুদাম থেকে কালো ধোঁয়া বের হতে দেখে স্থানীয়েরাই দমকলকে জানান। ঘনবসতি এলকা হওয়ায় পরিস্থিতি হাতের বাইরে চলে যায়।

গুদাম থেকে পাশের আবাসনেও ছড়িয়ে পড়েছে আগুন। একাধিক বাড়িতে আগুন ছড়িয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে। ভিতরে কেউ আটকে পড়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

দমকলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাদের অভিযোগ, দমকলে খবর দেওয়া হলেও তারা দেরিতে এসেছে।

ফলে আগুন আরও ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা। মাথায় হাত ব্যবসায়ীদের।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কলকাতায় লালবাজারে আগুন, নেভানোর কাজে ২৩ ইউনিট

আপডেট সময় : ০৪:০০:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫