ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

পেরুতে বাস উল্টে খাদে পড়ে নিহত ৩৭

পেরুর দক্ষিণাঞ্চলীয় আরেকুইপা অঞ্চলে একটি বাস পাহাড়ি রাস্তা থেকে ছিটকে ২০০ মিটার নিচে খাদে পড়ে কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। 

বুধবার (১২ নভেম্বর) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স ও বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, আরেকুইপার ওকোনা জেলার পানামেরিকানা সুর হাইওয়েতে স্থানীয় সময় বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনাস্থলে উপস্থিত দমকলকর্মীদের উদ্ধৃতি দিয়ে আরেকুইপার আঞ্চলিক স্বাস্থ্যপ্রধান ওয়ালথার ওপোর্তো বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৩৬ জন মারা গেছেন এবং হাসপাতালে মৃত্যু হয়েছে আরও একজনের।

ওপোর্তো এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, বাসটি একটি ভ্যানকে ধাক্কা দেয় এবং রাস্তা থেকে উল্টে গিয়ে একটি খাদে পড়ে। এ সময় বাসটিতে ৬০ জন যাত্রী ছিলেন।

আরেকুইপা সরকার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, আহত ২৬ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে, যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পেরুতে বাস উল্টে খাদে পড়ে নিহত ৩৭

আপডেট সময় : ০২:০৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫