ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

শাটডাউন অবসানে প্রতিনিধি পরিষদে বিল পাস, ট্রাম্পের সইয়ের অপেক্ষা

যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী শাটডাউন (অচলাবস্থা) অবসানের পথে আরেক ধাপ এগিয়ে গিয়েছেন দেশটির আইনপ্রণেতারা।

গতকাল বুধবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে একটি সমঝোতা বিল চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। ক্ষমতাসীন রিপাবলিকানরা ছাড়াও ডেমোক্র্যাটদের ছয়জন কংগ্রেস সদস্য এর পক্ষে ভোট দিয়েছেন।

২২২-২০৯ ভোটে প্রতিনিধি পরিষদে সমঝোতা বিলটি পাস হয়। ৪৩৫ সদস্যের প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ। তাদের সদস্যসংখ্যা ২১৯।

বিবিসি জানিয়েছে, প্রতিনিধি পরিষদের মোট ২১৬ জন রিপাবলিকান সদস্য সমঝোতা বিলের পক্ষে ভোট দিয়েছেন। আর বিলের পক্ষে ডেমোক্র্যাটদের ভোট পড়েছে ৬টি।

এর আগে গত সোমবার রাতে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে বিলটি ৬০-৪০ ভোটে অনুমোদন পায়। এতে রিপাবলিকানরা ছাড়াও ডেমোক্র্যাটদের আট সিনেটর পক্ষে ভোট দেন। পরে বিলটি প্রতিনিধি পরিষদে পাস করানোর জন্য পাঠানো হয়।

এখন প্রতিনিধি পরিষদে বাজেট প্রস্তাব বিষয়ে সমঝোতা বিলটি পাস হওয়ায় চূড়ান্ত অনুমোদনের জন্য তা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো হবে। ট্রাম্প রাতেই (স্থানীয় সময় গতকাল বুধবার রাত) বিলে সই করতে পারেন।

বিলটি পাসের পর প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন আইনপ্রণেতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আজ রাতে আমরা খুবই স্বস্তি বোধ করছি। ডেমোক্র্যাটদের শাটডাউন অবশেষে শেষ হয়েছে।’

গত ১ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারে অচলাবস্থা শুরু হয়। এরপর থেকে যুক্তরাষ্ট্রের ১০ লাখের বেশি ফেডারেল কর্মী বেতন পাচ্ছেন না। সরকারি সুযোগ-সুবিধা ও পরিষেবা বিঘ্নিত হওয়ার হার ক্রমে বাড়ছে।

বিশেষ করে গত কয়েক দিনে উড়োজাহাজ চলাচলের ওপর মারাত্মক প্রভাব পড়েছে। প্রতিদিন গড়ে হাজারের বেশি ফ্লাইট বাতিল হচ্ছে। এ কারণে দীর্ঘমেয়াদি এ অচলাবস্থা অবসানে রাজনৈতিক চাপ বাড়ছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শাটডাউন অবসানে প্রতিনিধি পরিষদে বিল পাস, ট্রাম্পের সইয়ের অপেক্ষা

আপডেট সময় : ০১:৫০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫