ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

বহুতল ভবনের ভোটকেন্দ্রের সংখ্যা জানতে চায় ইসি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:১৭:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বহুতল ভবনের দ্বিতীয় বা এর উপর তলায় ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে— এমন ভোটকেন্দ্রের সংখ্যা জানাতে সব জেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

সম্প্রতি ইসির সিনিয়র সহকারী সচিব মো.নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়।

চিঠিতে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যেসব বহুতল ভবনের দ্বিতীয় বা তদুর্ধ্ব তলায় ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে এমন ভোটকেন্দ্রের তথ্য আগামী ১৬ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে নির্বাচন সহায়তা-১ শাখায় পাঠাতে হবে।

সবশেষে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা অনুযায়ী বর্তমান দেশে ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৬১টি। এসব কেন্দ্রে মোট ভোটকক্ষের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি—যার মধ্যে পুরুষদের জন্য রয়েছে এক লাখ ১৫ হাজার ৩৭টি এবং মহিলাদের জন্য এক লাখ ২৯ হাজার ৬০২টি কক্ষ।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বহুতল ভবনের ভোটকেন্দ্রের সংখ্যা জানতে চায় ইসি

আপডেট সময় : ১১:১৭:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫