ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৩২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে

পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম।

শনিবার (৮ নভেম্বর) রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কর্তৃক আয়োজিত চলমান আইনশৃঙ্খলা সংক্রান্ত এক বিশেষ মতবিনিময় সভায় আইজিপি প্রধান অতিথির বক্তৃতায় এ নির্দেশনা দেন।

আইজিপি এই সভায় চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পাদনের জন্য উপস্থিত পুলিশ কর্মকর্তাকে প্রয়োজনীয় কর্মপন্থা নির্ধারণের নির্দেশ দেন। তিনি বলেন, দেশের সার্বিক স্থিতিশীলতা বজায় রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই এখন পুলিশের প্রধান কাজ।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান, অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) স্পেশাল ব্রাঞ্চ মো. গোলাম রসুল, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ

আপডেট সময় : ১১:৩২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫