রাজধানীর মোহাম্মদপুরে বেড়িবাধ এলাকায় ইউল্যাব ইউনিভার্সিটির পাশে একটি গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গ্যারেজে থাকা একটি পিকাপ, একটি অ্যাম্বুলেন্স ও একটি প্রাইভেট কার পুড়ে গেছে।
শনিবার (৮ নভেম্বর) রাত ১২ টার পর এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে একের পর এক বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পেয়েছেন স্থানীয়রা।
গ্যারেজ ও পুড়ে যাওয়া গাড়ির মালিকদের অভিযোগ, একটি মটর সাইকেলে তিন ব্যাক্তি এসে আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরে ঐ গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে পাশে থাকা দুটি গাড়িতে ছাড়িয়ে পরে।
তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।
চেতনায়২৪ ডেস্ক : 





































