ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ওমরাহ পালনে সারজিস আলম, যাবেন মিসরেও

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৫৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরব গেছেন। সেখান থেকে তিনি মধ্যপ্রাচ্যের দেশ মিসর সফর করবেন।

শুক্রবার (৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে সারজিস আলম নিজেই এই তথ্য জানিয়েছেন।

পোস্টে সারজিস আলম লিখেন, ‘আসসালামু আলাইকুম। মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের আমন্ত্রণে এবং সার্বিক  ব্যবস্থাপনায় গতকাল (বৃহস্পতিবার) আমি মিসরের উদ্দেশে রওনা হয়েছি। এই সফরের অংশ হিসেবে প্রথম তিন দিন সৌদি আরবে এবং পরবর্তীতে তিন দিন মিসরে অবস্থান করবো ইনশাআল্লাহ।’

সারজিস লেখেন, ‘এ সময় দুই দেশের প্রবাসী ভাইবোন, অভ্যুত্থানের সহযোদ্ধা এবং শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে মতবিনিময় করবো। পাশাপাশি আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশগ্রহণ করবো।’

এনসিপি নেতা বলেন, ‘এছাড়াও মিসরের রাফা সীমান্তে শরণার্থী শিবিরে অবস্থানরত ফিলিস্তিনি ভাই-বোনদের জন্য স্বেচ্ছাসেবীমূলক কিছু কাজে অংশগ্রহণ করারও কথা রয়েছে। দোয়া চাই।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

ওমরাহ পালনে সারজিস আলম, যাবেন মিসরেও

আপডেট সময় : ১২:৫৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫