ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধানমন্ডিতে আ.লীগের কয়েক মিনিটের মিছিল, ধাওয়া দিয়ে একজনকে গ্রেফতার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৪৪:২২ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

‎রাজধানীর ধানমন্ডি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কয়েক মিনিটের মশাল মিছিল করেছে। এতে শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় একজনকে ধাওয়া দিয়ে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৭ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে ধানমন্ডির শংকরের প্রধান সড়কে এই মিছিল বের করেন আওয়ামী লীগের কর্মীরা। ‎গ্রেফতার ব্যক্তির নাম সুজিত রঞ্জন সরকার। তার দলীয় পরিচয় সম্পর্কে কিছু জানা যায়নি। ‎

‎মশাল মিছিলের সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় স্থানীয়দের সহায়তায় ধাওয়া করে সুজিত রঞ্জন সরকার নামে একজনকে হাতেনাতে গ্রেফতার করে ধানমন্ডি থানা পুলিশ।

‎বিষয়টি নিশ্চিত করে ডিএমপির রমনা বিভাগের (ধানমন্ডি জোন) সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, রাত পৌনে ৮টার দিকে কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী দুই-তিন মিনিট একটি মিছিল করে। এসময় ঘটনাস্থলে থেকে একজনকে আটক করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

ধানমন্ডিতে আ.লীগের কয়েক মিনিটের মিছিল, ধাওয়া দিয়ে একজনকে গ্রেফতার

আপডেট সময় : ১২:৪৪:২২ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫