ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

পাথর লুটপাটের অভিযোগ, বিএনপি নেতার পদ স্থগিত

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:১৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
  • ২৮৭ বার পড়া হয়েছে

সিলেটের পাথর কোয়ারি থেকে বালু ও পাথর লুটপাটের অভিযোগে এক নেতার দলীয় পদ স্থগিত করেছে কেন্দ্রীয় বিএনপি। তিনি হলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম (শাহ পরান)।

বুধবার এ তথ্য নিশ্চিত করেন জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী।

বিএনপি সূত্রে জানা গেছে, দলের কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে ১৪ অক্টোবর রফিকুল ইসলামের দলীয় পদ স্থগিতকরণের বিষয়টি জানানো হয়। এ পত্রের অনুলিপি জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীকেও পাঠানো হয়। তবে তাদের কাছে এ অনুলিপি আজ দুপুরে পৌঁছেছে।

এ বিষয়ে কাইয়ুম চৌধুরী বলেন, দলীয় শৃঙ্খলা এবং নীতি ও আদর্শপরিপন্থি কর্মকাণ্ডের জন্য রফিকুল ইসলামের সব দলীয় পদ স্থগিত রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় কমিটি। কারও বিরুদ্ধে কোনো অপকর্মের অভিযোগের সত্যতা পেলেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা রয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।

এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৫ আগস্ট থেকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পাথর কোয়ারি থেকে পাথর লুটপাট শুরু হয়। এতে বিএনপি নেতা রফিকুল ইসলামের পৃষ্ঠপোষকতা রয়েছে বলে অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় বিএনপি তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পাথর লুটপাটের অভিযোগ, বিএনপি নেতার পদ স্থগিত

আপডেট সময় : ০২:১৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪